রাকিবুল ইসলাম লিমন,কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধিঃ
কুরিগ্রামের রৌমারী থানা পুলিশ কর্তৃক অদ্য ৭ই ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ রাত আনুমানিক ০৩:৪০ টার সময় রৌমারী থানাধীন রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর পোর্ট এলাকা থেকে রৌমারী ইউনিয়নের চর নতুনবন্দর গ্রামের মোঃ রকিব হাসান(৩৪) এর বসতবাড়ির কক্ষের ভেতরে ড্রয়ার ও সিন্দুকের ভিতর থেকে ২২,৬০০ পিস ইয়াবা উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Leave a Reply