ডি আর আনিস-যশোর জেলা প্রতিনিধিঃ
রবিবার (২১ নভেম্বর) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- প্রেমবাগ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. মফিজ উদ্দিন, সুন্দলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিকাশ রায়, চলিশিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মশিউর রহমান, পায়রা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান বিশ্বাস, শ্রীধরপুর ইউনিয়নে সাবেক ছাত্রলীগ নেতা মো. নাসির উদ্দিন, বাঘুটিয়া ইউনিয়নে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অর্জুন সেন, শুভরাড়া ইউনিয়নে বর্তমান ইউপি সদস্য () মো. ইদ্রিস আলী শেখ ও সিদ্ধিপাশা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান খান এ কামাল হাচাকে মনোনীত করা হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এই ৮ জন প্রার্থী আগামী ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) চেয়ারম্যান পদে লড়বেন।
Leave a Reply