মোঃ কুদরত আলী-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫৯ জন ভূমিহীন ও গৃহহীনদের বসবাস করার জন্য সরকারি খাস জমিতে ঘর নির্মাণের কাজ শেষে করে তা হস্তান্তর করা হয়।‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্য বাস্তবায়নে গড়েয়া ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন ৫৯টি পরিবার ২ কক্ষ বিশিষ্ট সেমিপাকা বাড়ি পেয়েছেন। গত – রবিবার সকালে গৃহ প্রধান করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন । এসময় উপস্থিত ছিলেন ১৩ নং ইউনিয়নের চেয়ারম্যান রেদুয়ানুল ইসলাম রোদে শাহ । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১৩নং ইউনিয়নের গোপালপুর গ্রামে ৫৯ জন ভূমিহীন ও গৃহহীনদের ২ শতাংশ জমি দিয়ে ঘর তৈরি করে দেয়া হয়েছে । দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা।সবগুলো বাড়ি সরকার নির্ধারিত একই নকশায় হয়েছে। রান্নাঘর সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকছে এসব বাড়িতে। গৃহ নির্মাণের ওই সব কাজ তদারকি করছে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন জনপ্রতিনিধি।
গড়েয়া ইউনিয়নের চকহলদী গ্রামের বাক- প্রতিবন্ধী জমিলা খাতুন কান্না করতে করতে বলেন, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা ঘর দিছে, ঘর পেয়ে খুব খুশি আমি। কান্নাজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন স্যারের জন্য দুহাত তুলে দোয়া করেন তিনি। এ বিষয় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ গড়েয়াতে ৫৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজ শেষ হওয়ার পর গতকাল ৮ই আগস্ট হস্তান্তর করা হয় ।
Leave a Reply