1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি নদী রক্ষা কমিটির

  • আপডেটের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫১ সময়

 

হারুন-অর-রশিদ বাবু; বিশেষ প্রতিনিধি:
তিস্তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে তিস্তা মহাপরিকল্পনা সমন্বিতভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর নর্থ ভিউ হোটেলে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ এর দুই দিনের কর্মসূচি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ।তিনি বলেছেন, আমরা চাই না, তিস্তায় ভাঙনরোধে বিক্ষিপ্তভাবে জনগণের ট্যাক্সের টাকা অপচয় করা হোক। এর আগে কিছু কিছু কাজ করা হয়েছে যা কাজে লাগেনি। একজন উপদেষ্টা বলেছেন এবছরে কিছু কাজ করতে চান। আমরা দ্বিমত পোষণ করে বলতে চাই বিচ্ছিন্ন নয় দেরিতে হলেও সমন্বিতভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই।সংবাদ সম্মেলনে দুলু বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতের সঙ্গে তিস্তার পানি চুক্তির পরিবর্তে ক্ষমতায় থাকাকে বেছে নিয়েছিলেন। তিস্তার করাল গ্রাসে ৫ লাখ মানুষ ঘরহীন হয়েছে। কিন্তু সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তার পানি চুক্তি আলোর মুখ দেখেনি। ভারতের আপত্তির কারণে চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি। এসময় তিনি আরও বলেন, আমরা এ অঞ্চলে বৈষম্যের বেড়াজাল ছিন্ন করে নেতৃত্ব দিতে চাই। এ অঞ্চলকে সমৃদ্ধশালী করতে চাইলে তিস্তার পানির ন্যায্য হিসসা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এজন্য যৌথ নদী রক্ষা কমিশনের বৈঠকে তিস্তার পানির হিসসা না পেলে সরকারকে আন্তর্জাতিক আইনের দ্বারস্থ হতে হবে।

তিস্তার পানির ন্যায্য হিসসা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারাজ পয়েন্টসহ লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারীর ১১ পয়েন্টে তাঁবু খাটিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ ১৪ নেতা বিভিন্ন পয়েন্টে উপস্থিত থাকবেন বলে জানা যায়। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়কারী ও বিএনপির রংপুর মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, সংগঠনের সদস্য ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা প্রমুখ©

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar