নিজস্ব প্রতিবেদক:
অদ্য পহেলা ডিসেম্বর, ২০২৫ খ্রি. সকাল ১১:৩০ ঘটিকায় রংপুরের নবাগত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন মহোদয়ের সঙ্গে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত হিসেবে পুলিশ সুপার রংপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আমি লটারির মাধ্যমে এই জেলার দায়িত্ব পেয়েছি। পুলিশের কার্যক্রমকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন,
“সমাজ উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত কাজই সফলতার মূল চাবিকাঠি।” মতবিনিময় সভায় সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত চ্যালেঞ্জ ও জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার তাদের পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পুলিশ সুপার মহোদয় রংপুরকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলায় রূপান্তরিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ©
Leave a Reply