1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর

রংপুরে বনার্ঢ্য আয়োজনে ছাত্র শিবির এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৯ সময়

 

হারুন-অর-রশিদ বাবু; বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখার উদ্যোগে নগরীর মেডিকেল মোড় থেকে একটি বনার্ঢ্য র‍্যালী শহরের ব্যাংক মোড় হয়ে, জিলা স্কুলের সামন দিয়ে টাউন হলের মুল ফটকে এসে পথ সভা অনুষ্ঠিত হয়। এসময় রংপুর জেলা শিবির এর সভাপতি ফিরোজ মাহমুদ, সেক্রেটারী হামিদুর রহমান, অফিস সম্পাদ আশরাফুল ইসলাম সালেহী, সাবেক জেলা বায়তুল মাল সম্পাদক ফরহাদ হোসেন মন্ডল। সাবেক জেলার সভাপতি মেহেদী হাসান। বায়তুল মাল সম্পাদক হানিফুর রহমান স্বাধীন উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ নানা শ্লোগান সংবলিত প্লেকার্ড ও জাতীয় পতাকা হাতে র‍্যালীতে অংশ গ্রহণ করেন।

র‍্যালী শেষে পথসভায় জেলা সভাপতি ফিরোজ মাহমুদ বলেন, ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শিবির প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মীর কাশেম আলী এবং প্রতিষ্ঠাকালীন দলটির সদস্য ছিলো মাত্র ছয় জন। যুগে যুগে নানামুখী ষড়যন্ত্রের কঠিন দেয়াল ভেদ করে আজকে ছাত্র শিবির গণমানুষের আস্থার সংগঠনে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে বাংলাদেশ থেকে ইসলামী মূল্যবোধকে ধ্বংস করতে আমাদের প্রথম সারির নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে শহীদ করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়সহ আমাদের ৫ শিক্ষার্থী ভাইকে গুম করা হয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে দাবী করছি দ্রুত আমাদের গুম হওয়া ভাইদের তথ্য নিশ্চিত করতে হবে।

সেক্রেটারি হামিদুর রহমান বলেন, বাংলাদেশ ৫ই আগষ্ট পরবর্তী ফ্যাসিস্টদের করাল গ্রাস থেকে মুক্ত হলেও এখনো ফ্যাসিবাদের দোসরা বিভিন্নভাবে ক্রিয়াশীল। পলাতক খুনি হাসিনা পাশের দেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রশিবির যেকোনো মূল্যে এই অপতৎপরতা রুখে দেবে। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ। এমন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ছাত্রশিবির প্রতিজ্ঞাবদ্ধ।

এ সময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন নেতা কর্মী®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar