1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর

দেশবাসীকে জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর আহ্বান-মাওলানা আব্দুল হালিম এর

  • আপডেটের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ সময়

 

হারুন-অর-রশিদ বাবু; বিশেষ প্রতিনিধি

 

২৪ এর গণঅভ্যুত্থানের পর একটি ন্যায়, ইনসাফ, সুন্দর, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে দেশবাসীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রংপুর দিনাজপুর-অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুল হালিম।

বুধবার ১৮ই ডিসেম্বর-২০২৪ইং সকালে রংপুর মহানগরীর ১৪ নং ওয়ার্ড, বড়বাড়ি বয়েজ উদ্দিন হাই স্কুল মাঠে প্রায় ৫ শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি আরো বলেন, আমারা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষ সবাই মিলে আমরা অধিকার ভোগ করব। যার সম্মান সে তার সততা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে পাবে। রিক্সা চালকের সন্তান মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। একজন মেথর পট্টির ছেলে যদি লেখাপড়া করে আগাতে চায় তাকে সুযোগ করে দেয়া হবে। আব্দুল হালিম বলেন, রাষ্ট্রের অনেক সম্পদ আছে যা দিয়ে সকল মানুষের সুন্দরভাবে চলার ব্যবস্থা করা যায়, কিন্তু রাষ্ট্রের সম্পদ; যারা রাষ্ট্রের দায়িত্বে থাকে তারা খেয়ে ফেলে। তবে আমারা ( বাংলাদেশ জামায়াতে ইসলামি) ক্ষমতায় গেলে তা হতে দেব না, আমরা সুদ নেব না বরং সুদের কাজ যেন না হয় সে ব্যবস্থা করবো। নিজেরা ঘুষ নেব না, যারা নেয় তাদের সুযোগ দেব না। আমরা নিজেরা দুর্নীতি করব না, যারা করবে তাদের বিরুদ্ধে দেশবাসীকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধেও সোচ্চার থাকবো। সহকারী সেক্রেটারি আরো বলেন, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আপনারা আমরা কষ্টে আছি, এর কারণ হলো; যারা রাষ্ট্রক্ষমতায় ছিল তারা দেশের অর্থ বাহিরে পাচার করে দিয়েছে। যার ফলে আমরা সকলেই কষ্ট ভোগ করছি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই মিলে ইনসাফ কায়েম করতে হবে, অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায় মর্মে তিনি আরো বলেন, পঞ্চগড়ের নৌকা দুর্ঘটনায় আমিরে জামায়াতের নেতৃত্বে নিহত ৭১ জন হিন্দু ও একজন মুসলিম পরিবারের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা ও আর্থিক সহযোগিতা করে আমরা নিহতদের পরিবারের পাশে ছিলাম। আমরা আগামীতেও অসহায় মানুষের পাশে থাকবো।

এ সময় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক এডভোকেট কাওসার আলী প্রমুখ®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar