কলমে: মোঃ দুলাল মিয়া (নবীন লেখক)
উত্তর পাইনি, তবু প্রশ্নে বুনেছি স্বপ্নের ডালি,
তোমার মৌনতা যেন শতাব্দীর প্রাচীন শপথ।
শব্দের রুদ্র জ্যোতিতে ম্রিয়মাণ হৃদয়,
তবু বৃষ্টির গানে মিশে যায় অভিমানের প্রগাঢ় ক্ষোভ।
তোমার চোখে কি কোনো অমলিন জলধারা ছিল?
যা নক্ষত্রের ছায়ায় খুঁজে পায় শাশ্বত বিনিময়।
নাকি সেই চাহনিতে ছিলো অদেখা প্রতিশ্রুতি,
যা ভাঙে ধ্রুবতারার নীরব দর্শন।
উত্তর পাইনি, তবু হৃদয় আকাঙ্ক্ষার সমুদ্রে ভাসে,
প্রেমের প্রাচীন চিরকুট খুঁজে ফেরে ভবিষ্যতের অক্ষরে।
তোমার নীরবতা কি তবে উত্তর?
নাকি সেটাই এক মহাকাব্যিক প্রতারণার আলেখ্য?
তবুও এই মৌনতায় জেগে ওঠে আশার অগ্নিজ্বালা,
উত্তরহীন প্রেমের এই বিশুদ্ধ আয়োজনেই পাই মুক্তি।
Leave a Reply