রাকিবুল ইসলাম লিমন-সদর উপজেলা প্রতিনিধি কুরিগ্রামঃ
চলতি মাঘ মাসের মাঝামাঝি সময়ে শৈত্য প্রবাহ না থাকলেও উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে বেড়েছে শীতের প্রকোপ। দুদিন ধরে বেলা গড়িয়ে গেলেও ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারিদিক। ঘন কুয়াশার কারনে দূরপাল্লা ও স্বল্পপাল্লার যানবাহনসহ অটোরিকশা ও মিশুক চালকেরা হেলডলাইট জ্বালিয়ে চলছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী ও দরিদ্র পরিবারের মানুষগুলোর। ফেব্রুয়ারীর শুরুতে তাপমাত্রা কমে গিয়ে রয়েছে শৈত্য প্রবাহের আশঙ্কা।
রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা তুহিন মিয়া বলেন, ‘আজ শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও হ্রাস পেয়ে ফেব্রুয়ারির শুরুতে মৃদু শৈত্য প্রবাহের আশংকাও রয়েছে। ®
Leave a Reply