1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর

গাইবান্ধা থিয়েটারের ৩৫ বছর উদযাপন উপলক্ষে চারদিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসবের পরি সমাপ্তি-একুশেখবর.কম

  • আপডেটের সময় : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ১৫০ সময়

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

 

গাইবান্ধা থিয়েটারের ৩৫ বছর পূর্তি উপলক্ষে চারদিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব ১৪ই জানুয়ারি শনিবার পরিসমাপ্তি । এ উপলক্ষে সন্ধ্যায় স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সেমিনার ‘বাংলা নাটক ও সেলিম আল দীন’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক জহুরুল কাইয়ুম। পরে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অধ্যাপক মাজহার-উল-মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদল, ৩৫ বছর উদযাপন পরিষদের সদস্য সচিব আরিফুল ইসলাম বাবু, নাট্যকর্মী শাহ আলম বাবলু প্রমুখ। অনুষ্ঠানের তৃতীয় দিন শুক্রবার রাতে পৌর শহীদ মিনার চত্বরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, রংপুর প্রতিবন্ধী সঙ্গীত অঙ্গনের দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের গান, লালমনিরহাট কাশিয়াবাড়ি দুর্গাপুরের যাত্রাপালা- সাগর ভাসা। অনুষ্ঠানের শুরুতেই অতিথি, আলোচক ও অংশগ্রহণকারি সংগঠনকে সম্মাননা স্মারক ও ফুল তুলে দেন আলী হাসান বাবলা, আমজাদ হোসেন দিপ্তী, রোমানা ইসলাম, রাশেদুর রহমান রিমন। গাইবান্ধা থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে ও ৩৫ বছর উদযাপন পরিষদের সদস্য সচিব আরিফুল ইসলাম বাবুর সঞ্চালনায় আলোচক ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক আব্দুর রউফ, লালমনিরহাট যাত্রাদলের আকতারুজ্জামান, দৃষ্টিপ্রতিবন্ধী দলের শংকর দাস প্রমুখ। এছাড়া সংগীত পরিবেশন করেন রংপুর দৃষ্টি প্রতিবন্ধী দলের শিল্পীরা।

উল্লেখ্য, গাইবান্ধা থিয়েটারের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে চারদিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, পাতাখেলা, নাটক বউ এবং গাইবান্ধা থিয়েটার ও নন্দন থিয়েটারের নাটক গাঁও গ্যারামের কিচ্ছা, আলোচনা, কুড়িগ্রামের কৃপা সিন্ধু ও তার দলের কৃশান পালা- বনবাসে সীতা, রংপুর থিয়েটার ফোর্সের নাটক- যুদ্ধ সে আর নয়, গাইবান্ধা অন্তরঙ্গ থিয়েটারের নাটক- ঈশ্বরের সন্তান নয়, অভিশাপ, সুন্দরগঞ্জ নাছিমা পুতুল নাচের- পুতুল নাচ, প্রতিবন্ধী সঙ্গীত অঙ্গনের দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের গান।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar