মোঃ হেলাল উদ্দিন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি থানা এলাকায় বিপুল পরিমান মাদক দ্রব্য সহ একজনকে আটক করার খবর পাওয়া গেছে।
পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাইনুল হাসান, বাউফল থানার সহকারী পুলিশ সুপার শাহেদ আহম্মেদ চৌধুরীর দিক নির্দেশনায়- দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃআবদুস সালাম এর তত্বাবধানে এস আই সাকায়েত, এস আই রাজিব, পি এস আই ইব্রাহীম সংগীয় অন্যান্য ফোর্স সহ চেকপোস্টে ডিউটি করা কালিন সময়ে ২/৯/২০২২ সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় দুমকি থানার পায়রা সেতুতে টোলপ্লাজায় মোঃ রুবেল সরদার (২৮) পিতা- রশিদ সরদার, সাং মুসলিমপাড়া ৪ নং ওয়াড, থানা- বাউফল, জেলা – পটুয়াখালী কে ৩৭৫৫( তিন হাজার সাতশত পঞ্চান্ন) পিস ইয়াবা সহ আটক করেন।এই সময় তাহার কাছ থেকে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানা যায় পরে তাহার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply