1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর

এক জীবন সংগ্রামী নারীর গল্প-একুশেখবর.কম। 

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ জুনe, ২০২১
  • ১২৫ সময়

 

একুশেখবর.কম-নিউজ ডেস্কঃ

 

ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের (বেড়াবাড়ী) মন্ডলাদাম গ্রামের মৃত লাল বাবু সেনের স্ত্রী বিজলী রানী সেন ভাগ্যের সাথে সংগ্রাম করে চলছে তিন সন্তান সহ জীবন যাপন।
জানা যায়, মৃত লাল বাবু সেন এক সময় ব্যবসা করে দিব্বি চলত তার সংসার।
কিন্তু ভাগ্যের পরিহাসে লাল বাবুর প্রথম স্ত্রী সুমিত্রা রানী সেন এর এক ঘাতক ক্যান্সারের চিকিৎসা করাতে জীবনের সব রোজগার বিলীন হয়ে গেল এবং দুই সন্তান রেখে পৃথিবী থেকে চলে গেল সুমিত্রা রানী সেন।
আবার নতুন করে সংসার গঠনের চিন্তা করে দ্বিতীয় বিয়ে করে বিজলী রানী সেনকে। বিয়ের ১০ বছরের সংসারে তিন টি সন্তান জন্ম হয়। রামনাথ এর এমপি মোড়ে একটি কাঁচামালের দোকান দিয়ে ভালোই চলছিল তাদের সংসার কিন্তু প্রায় ৮ মাস আগে যেন নেমে গেল কালবৈশাখী ঝর আগের স্ত্রীর মতো লাল বাবুও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল।
এতিম হয়ে গেল তিন টা ছোট্ট ছোট্ট সন্তান, যথাক্রমে,
সন্তানের নাম মনী সেন (১০), মলী সেন(৫), পাপ্পু সেন (২)।
কেমন কাটছে এই ছোটো সবজির দোকান করে জানতে চাইলে, কান্না জরিত কন্ঠে বিজলী রানী সেন বলেন, আমি এক অসহায় মহিলা, আমার দুঃক্ষের সীমা নেই, তার স্বামী কখন মারা গেছে এবং কিভাবে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, আমার স্বামীর আমি হলাম দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী সুমিত্রা রানী ক্যান্সারে আক্রান্ত হয়েছিল তখন স্বামীর যেটুকু সঞ্চয় ছিল সব কিছু চিকিৎসার জন্য খরচ করেছেন, তারপরও সুমিত্রা রানী মারা যান এবং আগের সংসারের দুই জন ছেলে আছে তারা কাজ কর্ম করে আলাদা ভাবে ভালোই চলছে।
তিনি আরও বলেন, আমার সয় সঞ্চয় বলতে কিছুই নেই এই ছোট ছোট তিন টা বাচ্চাকে নিয়ে আমি অসহায় ভাবে এবং জীবন যুদ্বে চলছে সংসার। এবং আমার স্বামীর রেখে যাওয়া এই দোকান টি শুধু সম্বল স্বামী মারা যাওয়ার পরে আমি এনজিও থেকে লোন নিয়ে আবার এই দোকান টি চালু করি।
এই দোকান দিয়ে সংসার কেমন চলে তিনি বলেন, দোকানে তো বেশি মালামাল তুলতে পারি না টাকার অভাবে তাই ৫-৬ শত টাকা বিক্রি হয় সেখান থেকে ৮০/ ১০০ শত টাকা লাভ হয় এর মাঝে সপ্তাহে কিস্তি আর বাচ্চাদের ভোরন পোষন চালা অসম্ভব হচ্ছে। তিনি প্রতিবেদকের মাধ্যমে সরকারের কাছে সাহায্যের আবেদন করছেন। পাশের দোকানদার প্রদীপ চন্দ্র বলেন, এই দোকান টি লাল বাবু করতেছিলেন কিন্তু কয়েক মাস আগে সে মারা যায়, ছোটো ছোটো তিন টা বাচ্চা নিয়ে বিজলী রানী সেন আবার চালু করে এই সবজির দোকান টি। তিনি আরও বলেন, যখন লাল বাবু মারা যায় তখন অনেক টাকা ঋণ ছিল পরে বিজলী রানী মোটামুটি পরিশোধ করেন,পরিশেষে আবার ঋণ নিয়ে আবার সবজির দোকান টি চালু করেন। তিনিও সরকারের কাছে অনুরোধ করেন যাতে বিজলী রানী সেন কিছু সরকারি আর্থিক সহায়তা পান।

স্থানীয় ইউপি সদস্য গনেশ চন্দ্র বলেন, লাল বাবু মারা যাওয়ার পরে আমি তো ভাবতেই পারি নি বিজলী রানী এই ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে এখানে থাকতে পারবেন, তিনি আরও বলেন, আমি শুরু একজন সদস্য হিসেবে যেটুকু পারছি তাকে একটা ভিজিএফ কার্ড করে দিয়েছি তবে তিনি সমাজের বিত্তবান মানুষ কে অসহায় বিজলী রানী সেন এর পাশে দাঁড়ানোর আহবান জানান।
রুহিয়া থানা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন বলেন, আমরা তো ভাবতেও পারিনি এই ছোট্ট ছোটো তিন টা বাচ্চা নিয়ে বিজলী রানী সংসার চালাতে পারবে, আমরা স্থানীয় ভাবে যতটুকু পারছি সহযোগিতা করছি, তিনি আরও বলেন, সরকারি ভাবে যদি কিছু সহায়তা পায় তাহলে বিজলী রানী সেন দোকানটি একটু বড় পরিসর করতে পারেন এবং বাচ্চা গুলো নিয়ে একটু ভালো ভাবে জীবিকা নির্বাহ করতে পারেন।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar