1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

দেশের ঘারে হাজার হাজার কোটি টাকা লোন-বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি-একুশেখবর.কম

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৮০ সময়

 

বার্তা কক্ষ:

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের ঘারে হাজার হাজার কোটি কোটি টাকা লোন। আমরা লোনে লোনে জর্জরিত। আমরা জাতি হিসেবে কতটা অগ্রসর হয়েছি, এটাও দেখতে হবে। অবকাঠামোগত উন্নয়ন দরকার আছে। অবকাঠামো উন্নয়ন জনগনের কল্যাণে আমরা কতটুকু কাজ করছি সেটাও দেখা দরকার।
বৃহস্পতিবার দুপুরে রংপুর সদর উপজেলার হল রুমে প্রাক্তন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেযারম্যানগণের বিদায় এবং নব-নির্বাচিতদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে যে গুলো টাকা খরচ হয় কার টাকা, আপনার টাকা আমার টাকা জনগনের টাকা। প্রধানমন্ত্রীর টাকা না, তার পরিবারের টাকা না, তার পার্টির টাকা না, সব জনগনের টাকা। আমার টাকা দিয়ে আমাকে জিনিস বানিয়ে দিচ্ছে, যেটা বানিয়ে দিচ্ছে সেটা কতটা কার্যকর হচ্ছে, যে জিনিস টা দিচ্ছে সেটা দিয়ে উপকার পাচ্ছি কি না এইটাও দেখা দরকার। এটাই যদি আমি না পাই, বড় বড় বিল্ডিং, বড় বড় রাস্তা, বড় বড় সব কিছু দিয়ে কি হবে। যদি সেটা ব্যবহারের উপযযোগি না হয়। আমার চলার পথে এ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারি। এই রাস্তা তো আমার কোনো কাজে লাগে না। আমরা চাই জনগনের উন্নয়ন, যে উন্নয়নে জনগণ উপকৃত হবে।
এরশাদ সাহেব উপজেলার বাস্তবায়ন করেছে, এই একটা মানুষ এত কম সময়ের মধ্যে এরকম সারাদেশ ব্যাপী ৪০০/৫০০ বিল্ডিং এমনকি প্রশাসনিক ইউনিট ফ্যাসিলিটিস, ম্যাজিষ্ট্রেট, অফিসার্স, ডক্টরস সারাদেশে সব করেছে। এটা একটা অকল্পনিয় উন্নয়ন তিনি করে গেছেন।
রংপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নাঈম হাসান খানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেযারম্যানগণের বিদায় এবং নব-নির্বাচিতদের বরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন নব-নির্বাচিত রংপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান চিত্ররঞ্জন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, সাবেক ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ কাজলী বেগম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলুর রশিদ, সদ্যপুস্কুরিনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহেল রানা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মিনারা হাফিজা ফেরদৌসী, প্রাণি সম্পদ কর্মকর্তা রহমত আলী, সহকারী কমিশনার (ভুমি) ফরিদা পারভীনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সদস্য রংপুর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহিম বাবলু, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিমসহ জাতীয় পার্টি ও তার অঙ্গসহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে তিনি রংপুর সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রথম সাধারণ সভায় যোগদান করেন®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar