নিজস্ব প্রতিবেদক:
রংপুরের পীরগাছা উপজেলার মাহীগঞ্জ মেট্রো থানার ১নং কল্যানী ইউপির বিহারী মুন্সী পাড়া এলাকার”সাফা”সেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা’র পক্ষ থেকে অদ্য পহেলা এপ্রিল ২৪ ইং সোমবার টিউবওয়েল ও ইদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
জানাযায়,রংপুরের মাহীগঞ্জ মেট্রো থানা এলাকার ১নং কল্যানী ইউপির ০৬ নং ওয়ার্ডস্থ সেচ্ছাসেবী সংস্থাটি বেশ কিছুদিন যাবৎ সমাজের হতদরিদ্র,ও পিছিয়ে পরা, ও আর্থিকভাবে অসচ্ছল গ্রামীণ জনগোষ্ঠীকে আর্থ সামাজিক ভাবে তাদের জীবন মান উন্নয়ন কল্পে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ০১/০৪/২৪ ইং ৭( সাত)টি পরিবারের মাঝে একটি করে বিশুদ্ধ খাবার পানির টিউবওয়েল ও বেশ কিছু অসহায় মানুষের মাঝে ইদ সামগ্রী বিতরন করেন। আর এ সমস্ত দান করেন “সাফা” সেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মো: বেল্লাল খান (প্রবাসি)।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: নুর আলম,চেয়ারম্যান ১নং কল্যানী ইউপি,পীরগাছা,রংপুর,মো: মনজুরুল ইসলাম (মঞ্জু) ইউপি সদস্য ১নং কল্যানী ইউপি,পীরগাছা রংপুর,মো: মাজেদ খান সমাজ সেবক-গোড়াই।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মো: নুর আলম চেয়ারম্যান ১নং কল্যানী ইউপি পীরগাছা রংপুর,এবং পুরো অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন মো: একরামুল হক সহ সভাপতি ম্যনেজিং কমিটি “সাফা” সেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন®
Leave a Reply