1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ,ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতায় রুহিয়া থানার ওসি-একুশেখবর.কম

  • আপডেটের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৪৭১ সময়

 

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন বিভিন্ন বিদ্যালয়ের শ্রেণীকক্ষে গিয়ে মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা করেছেন রুহিয়া থানা পুলিশ।
একটু সময় পেলেই ছুটে যান উক্ত থানাধীন স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে  মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতন করেন এবং  সচেতনতামুলক শপথ পাঠদান করেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা।ইতিমধ্যে তিনি স্থানীয় সকল স্কুল, কলেজ এবং মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদসহ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক সভাও করেছেন।মাদকের বিরুদ্ধে বেশ সোচ্চার তিনি, বিশেষ করে তিনি রুহিয়া থানায় যোগদানের পর থেকে অনেক মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছেন।।গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাসরিন জানান, রুহিয়া থানার ওসি স্যার আমাদের কলেজে এসে ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং আমাদেরকে সাহস যুগিয়েছেন।গালিব স্টুডেন্ট কেয়ার এর পরিচালক গালিব হোসেন বলেন, রুহিয়া থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ওসি মহোদয় ইভটিজিং, বাল্যবিবাহ এবং মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করেছেন। তিনি বলেন স্কুল, কলেজের পাশাপাশি আমার প্রতিষ্ঠান গালিব স্টুডেন্ট কেয়ারেও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরির জন্য এসেছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ভয়াল মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। রুহিয়া খাদিজাতুল কোবরা বালিকা মাদ্রাসার সহকারী শিক্ষক মাসুদ রানা বলেন, রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা আমাদের মাদ্রাসায় বাল্যবিবাহ এবং ইভটিজিং বিষয় সচেতনতা মূলকসভা করেছেন। তিনি বলেন এতে করে মাদ্রাসার শিক্ষার্থীরা সঠিক পরামর্শ পাচ্ছে। রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রুহিয়া ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, এলাকা থেকে মাদক নির্মুল, বাল্যবিবাহ এবং ইভটিজিং রোধে ওসি সাহেব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম করা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আমি আশা করি এই সচেতনতা তৈরি করে মাদক নির্মুল, ইভটিজিংসহ সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড দূর করা যেতে পারে। এ বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন জনসাধারণের নিরাপত্তা এবং শান্তিপূ্ণ পরিবেশ তৈরি করার কাজ হলো বাংলাদেশ পুলিশের। তিনি বলেন আমি যতদিন এই থানায় আছি ততদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। ওসি আরও বলেন পুলিশ সুপার ঠাকুরগাঁও মহোদয়ের দিকনির্দেশনায় রুহিয়া থানাধীন মাদক নির্মুলে জিরো টলারেন্স নীতি এবং বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে বদ্ধপরিকর রুহিয়া থানা পুলিশ®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar