1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

বগুড়া-রংপুর-সৈয়দপুর ১৫০ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-একুশেখবর.কম

  • আপডেটের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২১৭ সময়

 

রংপুর অফিস:

 

বগুড়া-রংপুর-সৈয়দপুর ১৫০ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে তিনি রংপুর-নীলফামারী এবং পীরগঞ্জ শহর এলাকায় গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক প্রকল্প নির্মাণের ভিত্তি প্রস্তরও স্থাপন করেন। মঙ্গলবার ১৪ ই নভেম্বর ২৩ ইং সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রংপুরের পীরগঞ্জ গ্যাস স্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধনের পর পীরগঞ্জ স্টেশনে শিখা প্রজ্জ্বলন পাইপে আগুন জ্বলার মধ্য দিয়ে রংপুরসহ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের জ্বালানি গ্যাসের স্বপ্ন বাস্তবায়িত হলো। এখন শুধু অপেক্ষা রংপুরসহ উত্তরাঞ্চলের শিল্পখাতকে এগিয়ে নেওয়ার। এদিকে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী রংপুরসহ উত্তরবঙ্গে সরাসরি পাইপলাইনে গ্যাস পেয়ে খুশি এই এলাকার মানুষজন।উদ্যোক্তারা জানিয়েছেন, গ্যাস আসার মধ্য দিয়ে রংপুরসহ গোটা উত্তরাঅঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র, ছোট বড় শিল্প কারখানা গড়ে উঠবে। মানুষের কর্মসংস্থান হবে। এর ফলে পাল্টে যাবে রংপুরের মানুষের জীবনযাত্রার মান। আসবে অর্থনৈতিক সুফলও।

 

প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী উদ্বোধনের পর গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের পীরগঞ্জ স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার উপস্থিত ছিলেন। তিনি বলেন, ব্যক্তি আবাসিকে গ্যাস দিলে ব্যক্তির উপকার হবে, এতে করে শিল্পের উৎপাদন ব্যহত হবে। আর দেশের কৃষিদ্রব্যকে উৎপাদন করে শিল্পে রুপান্তরিত করা এবং প্রচুর জনগণকে কাজে সম্পৃক্ত করাই আমাদের টার্গেট। তিনি আরো বলেন, সরকার উত্তরাঞ্চলে শিল্পায়নের মাধ্যমে বিপুল পরিমাণ মানুষকে শ্রমে যুক্ত করাসহ নতুন উদ্যোক্তা তৈরি করতে চায়। তাই নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রায় ৭০০ কিলোমিটার দূর থেকে রংপুর বিভাগে গ্যাস সরবরাহ করা হচ্ছে। আমরা আপাতত শিল্প এলাকায় গ্যাস দেবো। ২০২৬ সালে আমাদের পর্যাপ্ত গ্যাস সরবরাহের সক্ষমতা অর্জনের কথা। এটি হলে সর্বক্ষেত্রেই গ্যাস সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে পশ্চিমাঞ্চলীয় গ্যাস কোম্পানি লিমিটেড বিতরণ পাইপ লাইন স্থাপনের কাজ শুরু করবে। তারা পাইপসহ সব ধরনের সরঞ্জাম সংশ্লিষ্ট এলাকায় নিয়ে গেছে। গ্যাসের পরিমিত ব্যবহার করে শিল্প এলাকায় গ্যাস দিতে আমরা কাজ করছি। সেই সঙ্গে সংযোগকৃত এলাকায় গ্যাসের চাপ যেন ঠিক থাকে সেদিকেও লক্ষ্য রাখা হবে।ফলক উন্মোচনের পর আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) হুমায়ন কবীর, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর,গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুকসানা নাজমা ইছাহাক,পশ্চিমাঞ্চলন গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া চৌধুরী, জিটিসিএল (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস)এর মহাব্যবস্থাপক আইনুল কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামিম, বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মান প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আরিফুল ইসলাম, রংপুর-নীলফামারী ও পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ফজলুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar