1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

রংপুরে অপু মুনশি ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করেন বানিজ্য মন্ত্রী টিপু মুন্সী।

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২০৬ সময়

 

 

একুশেখবর.কম-নিউজ ডেস্ক:

 

দেশের চিকিৎসা খাতকে আরও একধাপ এগিয়ে নিতে বৃহত্তর রংপুর অঞ্চলসহ পীরগাছা-কাউনিয়ার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মাহীগঞ্জ মেট্রো থানার ১নং কল্যানী ইউনিয়নের নবদীগঞ্জ বাজার এলাকায়,রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে ৫০ সজ্জার ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। ১০শে নভেম্বর শুক্রবার হাসপাতালটির শুভ উদ্বোধন করেন বানিজ্য মন্ত্রী টিপু মুন্সী।রংপুরে বেসরকারি পর্যায়ে ২০ কোটি টাকা ব্যয়ে রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক সড়কের পাশে রংপুর মহা নগরীর নব্দিগঞ্জ এলাকায় ২ একর জমিতে এটি প্রতিষ্ঠিত করা হয় । এটির নামকরণ করা হয়েছে অপু মুন্সি মেমোরিয়াল ট্রাস্ট ক্যান্সার ও জেনারেল হাসপাতাল। বাস্তবায়ন করছে রোটারি ক্লাব অফ উত্তরা ও অপু মুন্সি মেমোরিয়াল ট্রাস্ট। উদ্বোধন অনুসঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এ হাসপাতালে ব্রেস্ট ও জরায়ু ক্যানসার আক্রান্ত নারী ও শিশুদের চিকিৎসা সেবা দেওয়া হবে। বহির্বিভাগে, শিশু, মেডিসিন, গাইনি, দন্ত, চক্ষুসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। সুলভ ও স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। এই হাসপাতালে একটি ফান্ড তৈরি করা হবে। ওই ফান্ডের টাকা দিয়ে সুবিধা বঞ্চিতদের চিকিৎসা সেবা দেওয়া হবে। এর পাশাপাশি সেখানে নার্সিং ইনস্টিটিউিট ও বৃদ্ধাশ্রম খোলার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। টিপু মুনশি আরও বলেন, হাসপাতালের অবকাঠামো নির্মাণ হবে ৪০ হাজার স্কোয়ার ফুটের উপর। ৬ তলা ভবনের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে খুর শীঘ্রই। মন্ত্রী বলেন, স্ত্রী, ২ কন্যা, ছোট বোনের স্বামীসহ ৭ জন অপু মুন্সি মেমোরিয়াল ট্রাস্ট বোর্ডের সদস্য। রোটারি ক্লাব অফ উত্তরার প্রেসিডেন্ট জুলহাস আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আসিফ শাহরিয়ার, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar