1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

রংপুরে স্ত্রীর মর্যাদার দাবীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন-একুশেখবর.কম

  • আপডেটের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৬২৮ সময়

 

নিউজ ডেস্ক: স্ত্রীর মর্যাদার দাবীতে রংপুরের পীরগাছা উপজেলার মাহীগঞ্জ মেট্রো থানার ১নং কল্যাণী ইউপির বর্তমান চেয়ারম্যান নুর আলম মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মোছা: মর্জিনা বেগম (মেরী) নামের ভুক্তভোগি এক নারী।

বুধবার ৪ই অক্টোবর ২০২৩ ইং সময় দুপুর ১২ টায় রংপুর সিটি প্রেসক্লাবে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগি মর্জিনা বেগম মেরি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পূর্বের স্বামীর সাথে পারিবারিক সমস্যা সংক্রান্ত শালিসি বৈঠকে চেয়ারম্যান নুর আলম মিয়া তালাক দেয়ার রায় প্রদান করে ছাড়াছাড়ি করে নেন আমাকে। এরপর থেকে তিনি আমার সাথে মোবাইলে যোগাযোগ করেন এবং সুখে রাখবে, কখনও কষ্ট দিবেন না এমন প্রলোভন দেখিয়ে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে চান। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান নুর আলম মিয়ার ভালোবাসার মায়াজালে আকৃষ্ট হয়ে যাই। তার প্রথম স্ত্রীর সাথে সাংসারিক সমস্যার কথা জানিয়ে আমাকে বিয়ের প্রলোভন দেখায়। সরল মনে পরবর্তিতে ২০১৮ সালের কোর্ট এফিডেভিট ও রেজিষ্টারের মাধ্যমে মুসলিম শরীয়াহ মোতাবেক ৫ লাখ ১ হাজার ১০১ টাকা দেনমোহর ধার্য করে বিবাহবন্ধনে আমরা দুজনে আবদ্ধ হই।
বিয়ের পর আমার বাবার বাড়িতে নুর আলম মিয়া লোক দেখানোর জন্য দিনের বেলা এসে সময় কাটিয়ে চলে যায় রাতে অবস্থান করেন নাই। এভাবে ৬ মাস অতিবাহিত হলে, আমি স্ত্রীর মর্যাদা চাইলে, নুর আলম মিয়া আমাকে এড়িয়ে চলা শুরু করে। স্ত্রীর মর্যাদার দাবীতে তার বাড়িতে গেলে সে উপস্থিত থেকে তার প্রথম স্ত্রী ও সন্তানের মাধ্যমে আমাকে লোহার রড দিয়ে মারডাং করে। এতে আমি রক্তাত্ব হই। পরে আমাকে উদ্ধার করে আমার পরিবারের লোকজন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিলে নুর আলম মিয়া আবারো ক্ষমা চেয়ে আমার সাথে যোগাযোগ শুরু করে এবং স্ত্রীর মর্যাদা দেয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু ২-৩ মাস যেতে না যেতেই আবারো আমাকে এড়িয়ে চলা শুরু করে দেন। এবারে নুর আলম মিয়া আমাকে ফেসবুকে ব্লক ও মোবাইল নম্বর ব্লক করে দেন। সেই সাথে আমাকে ডিভোর্স দিয়েছে বলে প্রচার করতে থাকেন।
এমতাবস্থায় আমি এখন দিশেহারা। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিভিন্ন লোক মারফত আমাকে নানারকম হুমকি ধামকি ও আমার বাসায় মাদকদ্রব্য রেখে ফাসানোর হুমকি দিচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইগন আমি আপনাদের মাধ্যমে এর সুষ্ঠু বিচার দাবী করছি।
এ বিষয়ে ১নং কল্যাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম মিয়া মারডাং এর অভিযোগ অস্বীকার করে বলেন, স্ত্রী হিসেবে মর্যাদা দেয়ার জন্যই তাকে বিয়ে করেছি। আর কিভাবে তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে, তা আমার জানা নেই®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar