মোঃ হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন “বাংলাদেশ প্রেস ক্লাব”র সাংবাদিক মোঃ মঞ্জুরুল ইসলাম মনুকে সভাপতি এবং মোঃ আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করে পুর্ণাঙ্গ কমিটি গঠন সম্পুর্ন করা হয়েছে। গত ০৭ই জানুয়ারী ২০২৩ ইং শনিবার বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান’র নির্দেশনায় দেবীগঞ্জ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, “বাংলাদেশ প্রেস ক্লাব” রংপুর বিভাগীয় শাখার সভাপতি দৈনিক নতুন স্বপ্ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আব্দুল আজিজ চৌধুরী সাঈদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক, সাংবাদিক এনামুল হক স্বাধীন। সাংবাদিক মোঃ মঞ্জুরুল ইসলাম মনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন এর উদ্বোধন করেন সাংবাদিক মোঃ রাশেদুল ইসলাম, সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখা। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক শফিউল্লাহ রিপন সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব পঞ্চগড় জেলা শাখা। ও রংপুর মহানগর শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ মোঃ রুস্তম আলী সরকার। প্রথম অধিবেশনে “বাংলাদেশ প্রেস ক্লাব”দেবীগঞ্জ উপজেলা শাখার সকল সদস্য এবং উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক স্বার্থ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করাসহ দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দিকনির্দেশনামুলক বক্তৃতা দেন। মধ্যাহ্ন ভোজের পর আমন্ত্রিত অতিথিরা পরামর্শ ও দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্যে রংপুর মহানগর শাখার সভাপতি বলেন, বর্তমান বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত মানুষের তালিকা প্রকাশ করা হলে, প্রথম স্থান অধিকার করবে আমাদের সাংবাদিক সমাজ। সাংবাদিকরা আজ সর্বত্রই অবহেলিত নির্যাতিত, আমরা সাধারণ মানুষের বিপদে ঝাপিয়ে পড়লেও আমাদের বিপদে কেবল গুটি কয়েক সাংবাদিকেই থাকেন। তাই আমার আহবান আসুন, বাংলাদেশ প্রেসক্লাবের ছায়াতলে। বাংলাদেশ প্রেস ক্লাব আমাদের পরিবার তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা এবং জীবন মানের সুরক্ষায় আমাদেরকেই এগিয়ে আসতে হবে। প্রধান অতিথির বক্তব্যে সাইদ চৌধুরী বলেন, বাংলাদেশের সাংবাদিক সমাজ যখন নিরাপত্তাহীনতার চাদর মুড়ি দিয়ে পথচলতে শুরু করেছিলো, ঠিক সেই মুহুর্তে সাংবাদিকদের সাহসের বাতিঘর হিসেবে বিশিষ্ট সাংবাদিক ফরিদ খানের মাধ্যমে আবির্ভাব ঘটেছে “বাংলাদেশ প্রেস ক্লাবে’র।। তিনি আগে থেকেই জানতেন সাংবাদিকরা কতটা দায়বদ্ধ জাতির কাছে। তিনি আরও জানতেন মানুষের জীবন মান উন্নয়নে কাজ করতে গেলে এই পেশা কতটা অনিরাপদ হতে পারে। তাইতো তিনি এই মহান পেশার মহান মানুষগুলোর আত্নকথা অনুধাবন করতে পেরেছেন বলেই, আমাদের স্বাধীন সার্বভৌমত্ব স্বপ্নের সোনার বাংলার সাথে তাল মিলিয়ে নাম নির্বাচন করেছেন “বাংলাদেশ প্রেস ক্লাব” আজ এটি একটি পরিবার। যেই পরিবারের সদস্য আমরা সবাই। প্রধান আলোচকের বক্তব্যে রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল হক স্বাধীন বলেন, “বাংলাদেশ প্রেস ক্লাব” এমন একটি প্লাটফর্ম যা ইতিপূর্বে বাংলাদেশের আর কোন সাংবাদিক সংগঠন করেনি। বাংলাদেশ প্রেস ক্লাব আজ আমাকে শত কিলোমিটার পেরিয়ে হলেও আসতে বাধ্য করেছে। কারণ আমি বিশ্বাস করি এটি আমার পরিবার। আর আমি এটাও বিশ্বাস করি আজকে যারা বাংলাদেশ প্রেস ক্লাবের হয়ে কাজ করছেন সবাই আমার পরিবারেরি অংশ। বাংলাদেশ প্রেসক্লাবের বদৌলতে আজ পঞ্চগড় জেলা থেকে শুরু করে উপজেলা পর্যন্ত অনেক কলম সৈনিক ভাই এবং বোনেরা এখানে উপস্থিত। আজকের এই মিলনমেলা নিশ্চয়ই মনে থাকার মতো। তাই আমি আহবান করবো আসুন আমরা সকল সাংবাদিক মিলে সুশৃঙ্খলভাবে বাংলাদেশ প্রেস ক্লাবকে অনেকদুর এগিয়ে নিয়ে যাই। আমরা শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করতে পারলেই বাংলাদেশ প্রেস ক্লাব হতে পারে লাখো মানুষের কর্মসংস্থান। তাই আসুন সুসংগঠিত ও যুগোপযোগী মানুষিকতা নিয়ে কাজ করি। যে কাজ মুল্যায়িত হবে, সংগঠন, সমাজ ও রাষ্টে। এছাড়াও বক্তব্য রাখেন মহানগর, জেলা ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। সকলের পরামর্শ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য এবং সুচিন্তিত মতামতের ভিত্তিতে, পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কমিটির নির্দেশে বিভাগীয় অনুমোদন প্রদান করেন। নবনির্বাচিত কমিটিতে মোঃ মঞ্জুরুল ইসলাম মনু কে সভাপতি, মোসাম্মদ ঋতু আক্তার কে সহ-সভাপতি, মোঃ আতাউর রহমান কে সাধারণ সম্পাদক, মোঃ তোফাইদুর রহমান রওশন কে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ রেজাউল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে “বাংলাদেশ প্রেস ক্লাব” দেবীগঞ্জ উপজেলা শাখার কমিটি অনুমোদন করে ঘোষণা দেওয়া হয়।®
Leave a Reply