1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

ভূয়া প্রিজাইডিং অফিসার আটক-একুশেখবর.কম

  • আপডেটের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২৩৮ সময়
মোঃ হারুন-অর-রশিদ বাবু – বিষেশ প্রতিনিধিঃ
রংপুর মহানগরীর ৩৩নং ওয়ার্ডের মধ্য-মন্দিরায় ভুয়া প্রিজাইডিং অফিসার -কে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
২৬ শে ডিসেম্বর বেলা আনুমানিক সাড়ে ১২ টার দিকে রংপুর মহানগরীর ৩৩নং ওয়ার্ডের মধ্য মন্দিরায় ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সুলতান আহমেদ এর বাড়ি সংলগ্ন, মোঃ আকতার এর বাড়ি থেকে  তাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় সুত্র জানা গেছে, ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে  ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ এর ঘুড়ি মার্কা কে জিতিয়ে দেয়ার কথা বলে ৫ লক্ষ টাকার দাবী করেন অভিযুক্ত লালটু ওরফে রানা। “লালটু ইসলাম রানা” প্রিজাইডিং অফিসার নামের আইডি কার্ড প্রদর্শন করার পাশাপাশি, নির্বাচন কমিশনের লোগো খচিত প্যাড প্রদর্শন করেন ওই যুবক। যেই প্যাডে লেখাছিল, “বাংলাদেশ নির্বাচন কমিশন যে কোন পরিস্থিতিতে ভোট গ্রহণ বন্ধ করতে পারেন, প্রিজাইডিং অফিসার”। উল্লেখিত ডকুমেন্ট দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার পায়তারা করার এক পর্যায়ে, মাহিগঞ্জ মেট্রোপলিটন থানাসহ সাংবাদিকদের খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
স্থানীয়রা আরও জানান, অভিযুক্ত লালটু ওরফে রানা, আমাদের এলাকার কাউন্সিলর পদপ্রার্থীসহ সাধারণ ভোটারদের ইভিএম ভোটিং সিস্টেম-কে একটি ভোট চুরির মেশিন হিসেবে আখ্যা দিয়ে, সে প্রার্থীদের নিকট অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তার দেহ তল্লাশি করে, এনআইডি কার্ড, ভুয়া প্রিজাইডিং অফিসার আইডি কার্ড, নির্বাচন কমিশনের লোগো খচিত প্যাড, কলম, একটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি বাটন মোবাইল ৪টি সীম ও একটি ব্যাগসহ নগদ ২৯৪০ টাকা জব্দ করেন।
এবিষয়ে জানতে চাইলে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজ জানান, লালটু ইসলাম ওরফে রানা (৪২) ঝিনাইদহ জেলার, ঝিনাইদহ সদর উপজেলার ৫নং কুমড়াবাড়ি ইউনিয়নের নগর বাতান বাজার এলাকার এন্তাজ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লালটু ওরফে রানা স্বীকার করেন, গতরাতে গাজীপুর থেকে ফাইভ ষ্টার ক্লাসিক পরিবহনে রংপুরে আসেন। এবং রংপুর মহানগরীর ৩৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সুলতান আহমেদ-কে জিতিয়ে দেয়ার কথা বলে ৫লাখ টাকা দাবী করেন। অভিযুক্ত লালটু ওরফে রানা  নির্বাচন কমিশনে কর্মরত কোন কর্মকর্তা বা কর্মচারী নয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রংপুর নির্বাচন কমিশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় আনা হবে, এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar