একুশেখবর.কম.কম-নিউজ ডেস্কঃ
রংপুরের পাগলাপীরে ঢাকাগামী ও সৈয়দপুরগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়া গেছে।
রংপুর সৈয়দপুর মহাসড়কের শলেহাসাহ্ বাজার নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনা স্থলেই ৫ জন নিহত হয়। পরে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আরও ৪ জন নিহত হয় বলে জানা গেছে। এবং দুর্ঘটনায় ৫০ জন আহত হয়েছে।
সোমবার ৫ ই সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে বাজারের খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।। দুর্ঘটনা কবলিত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ও আহতদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ।স্থানীয়দের বরাতে জানতে পারা যায় দুর্ঘটনার সময় বৃষ্টি ছিল। রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৃষ্টিতে ভিজে উদ্ধার কাজ পরিচালনা করেছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply