1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে চার খুনের মামলার তদন্তের অগ্রগতি জানাতে আরপিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ ইং অনুষ্ঠিত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর

রংপুরে হঠাৎ ঘুর্ণিঝড় ও শিলা বৃষ্টি- আবাদি ফসল ও ঘরবাড়ি’র ক্ষতি-একুশেখবর.কম

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৭৮ সময়

 

 

মোঃ মোশারফ হোসেনঃ

 

 

অদ্য ২৫ শে ফেব্রুয়ারি ২০২২ ইং শুক্রবার দেশের উত্তারঞ্চলের জেলা রংপুরের কয়েকটি উপজেলার বেশ কয়েকটি এলাকায় আকস্মিক ঘুর্ণিঝড় ও শিলাবৃষ্টি আঘাত হানে। মিনিট কয়েকের ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে প্রত্যন্ত অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কৃষি বিভাগ ও আবহাওয়া অধিদপ্তর তাৎখনিকভাবে ক্ষয় ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।
রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ কালোমেঘে আচ্ছন্ন হয় আকাশ। এর কিছুক্ষণ পর শুরু হয় ঝড়ো হাওয়া। পৌঁনে পাঁচটার দিকে রংপুর জেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে পানির পরিমাণ কম হলেও প্রচুর শিলাপাথর ঝরেছে। শিলাবৃষ্টিতে কোথাও কোথাও শিলার স্তুপ জমে যায়। তবে বৃষ্টির চেয়ে দমকা ও ঝোড়ো হাওয়ার প্রভাব পড়েছে জনজীবনে।
একাধিক পথচারী সুএে জানাগেছে, হঠাৎ ঝোড়ো হাওয়াসহ শিলা বৃষ্টিতে বিপাকে পড়েন অনেক পথচারী। রংপুর শহরের কামাল কাছনা বাজারের একজন ব্যবসায়ী জানান, উত্তরের আকাশ একটু মেঘলা ছিল, দোকানে বসে আছি, হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলো। রাস্তার ধুলা দোকানে, সব অন্ধকার হয়ে গেলো।
নগরীর জাহায কোম্পানি, সিও বাজার,এবং রংপুর সদর উপজেলার খলেয়া এলাকায়, ও তারাগঞ্জ, গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, ঝড়ো হাওয়ার সাথে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। কয়েক মিনিট ধরে চলা বৃষ্টিপাতে ফসলি খেত ছাড়াও ঘর-বাড়ি ও গাছগাছালির ক্ষতি সাধীত হয়েছে।
নগরীর নজীরের হাট এলাকার ব্যববসায়ী রুবেল হোসেন বলেন, এরকম হঠাৎ শিলাবৃষ্টি এর আগে কখনো দেখেনি। কয়েক মিনিটের বৃষ্টিতে পুরো বাজার এলাকা শিলাপাথরে ভর্তি হয়ে গেছে। পীরগাছা এলাকার ১নং কল্যানী ইউনিয়নের মানবাধিকার কর্মী মোছাঃ রোকছানা চৌধুরী রুখছি বলেন হঠাৎই এরকম শিলা বৃষ্টি এর আগে কখনও দেখি নাই। শিলা পাথরগুলো দেখতেও বড় আকৃতির ছিল। ঘুর্ণিঝড়ে তার বাড়ির পিছনের একটি নতুন মুকুল আসা আম গাছ ভেঙে পড়েছে বলেও জানান তিনি। এছারাও
তারাগঞ্জ, কাউনিয়া, সদরেরে খলেয়া, গঞ্জিপুর,মমিনপুর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের প্রায় কয়েক হাজার বিঘা জমির ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, ধানের গাছ এখন বেশ বাড়ন্ত। ধানও গজাতে শুরু করেছে। কিছুদিন পরই দৃশ্যমান হতো ধান। কিন্তু শুক্রবার বিকেলের এই শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হলো। এবং আমগাছে আসা গুঁটি ঝরে গেছে।
রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম কামরুল হাসান এর বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার বিকেলে উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে ঘুর্ণিঝড় বয়ে গেছে। শহরতলীতে এর স্থায়িত্ব এক মিনিটের কম সময় ছিল। তবে জেলার তারাগঞ্জ, গঙ্গাচড়া উপজেলাসহ প্রত্যন্ত এলাকাতে ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar