নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুর জেলা বিএনপি’ র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৪ই মার্চ-২৬ ইং শহরের প্রানকেন্দ্র রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে কামাল কাছনায় আগামীর চাষী প্রাঙ্গন কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপিও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছারাও ভিবিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, আইনজীবী, পেশাজীবী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্হিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলের আমন্ত্রিত অতিথি হিসেবে রংপুর ৫ আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রাব্বানী তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে সবাইকে নিয়ে আগামী দিনের সুন্দর বাসযোগ্য সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ তথা রংপুর গড়তে কাজ করে যেতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এছারা আরো বক্তব্য দেন গঙ্গাচড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোকাররম হোসেন সুজন, পীরগাছা কাউনিয়া আসনের সংসদ পদপ্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসা, রংপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লিটন পারভেজ, সুফিয়া খাতুন, মরহুম আনিছুর রহমান লাকুর সহধর্মীনী রেজওয়ান সুলতানা লুনা।
সভাপতি সাইফুল ইসলাম তাহার বক্তব্যে বলেন এরই সাথে মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি ইফতার ও দোয়া মাহফিলে আগত সবাইকে ইফতার ও দোয়া মাহফিলে সমবেত হয়ে তা সাফল্যমন্ডিত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের আত্মার মাগফেরাত কামনা সহ মুসলিম উম্মাহ, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ উপস্থিত সকলের সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়®
Leave a Reply