1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

পীরগাছার দুই ইউপি প্রশাসককে অপসারণ করে নতুন প্রশাসক নিয়োগ

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৬৩ সময়

একুশেখবর.কম নিউজ ডেস্কঃ
রংপুরের পীরগাছায় পরিপত্র অনুযায়ী যোগ্যতা না থাকায় কল্যাণী ইউপি ও অন্নদানগর ইউনিয়নের দুই প্রশাসককে অপসারণ করা হয়েছে। তাদের স্থলে নিয়োগ করা হয়েছে দুজন নতুন প্রশাসক,কে।
বৃহস্পতিবার ৩ই জুলাই বিকালে বিষয়টি নিশ্চিত করেন কল্যাণী ইউনিয়নে নতুন প্রশাসকের দায়িত্ব পাওয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও অন্নদানগর ইউনিয়নের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহীম মিয়া।
এর আগে সরকারি পরিপত্র লঙ্ঘন করে প্রশাসক নিয়োগে সুপারিশ করেন বলে অভিযোগ ওঠে সদ্য বিদায়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের বিরুদ্ধে। সম্প্রতি তিনি ঠাকুরগাঁওয়ের এডিসি হিসেবে যোগদান করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আলম ও অন্নদানগর ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলামকে ‘অনুপস্থিতি’ দেখিয়ে দুইজন প্রকল্প কর্মকর্তাকে প্রশাসক করা হয়। গত বছরের ১২ই ডিসেম্বর কল্যাণীতে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া ও ১৭ই নভেম্বর অন্নদানগরে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকার) উপজেলা ফ্যাসিলেটর আক্তারুজ্জামান ফারুক দায়িত্ব পান।
তবে স্থানীয় সরকার বিভাগের গত বছরের ১৯ই আগস্টের পরিপত্র অনুযায়ী, শুধু প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অর্থাৎ ইউএনও, এসিল্যান্ড বা সমমানের সরকারি কর্মকর্তারাই প্রশাসক হতে পারেন। অথচ নিয়োগপ্রাপ্ত দুইজনের কেউই সরকারি কর্মকর্তা নন। সেসিপের একাডেমিক সুপারভাইজার ও জাইকার উপজেলা ফ্যাসিলেটর পদটি রাজস্বভুক্ত নয়।
পরে কল্যাণী ইউনিয়নের দায়িত্বে থাকা পীরগাছা উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়াকে অপসারণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার কে দায়িত্ব প্রদান করা হয়।
একইভাবে অন্নদানগর ইউপির প্রশাসকের দায়িত্বে থাকা জাইকার উপজেলা ফ্যাসিলেটর আক্তার ফারুক মিয়াকে অপসারণ করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহীম মিয়াকে দায়িত্ব প্রদান করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার জানান, আমাকে কল্যাণী ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব প্রদানের চিঠি আজ বৃহস্পতিবার সকালে পেয়েছি।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহীম মিয়া বলেন, ‘আজ সকালে চিঠি পেয়েছি। আমাকে অন্নদানগর ইউনিয়নের প্রশাসক নিয়োগ করা হয়েছে।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar