1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

ঘোড়াঘাটে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২০৯ সময়

 

স্টাফ রিপোর্টার দুলাল চৌধুরী:

অদ্য ১৮-৫-২৫ইং রোজ রবিবার, বিকেল তিনটার সময় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর হিলি মোড়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও ওসমানপুর সেনা ক্যাম্পের উদ্যোগে অনুষ্ঠিত হয় একদিনব্যাপী ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম।
এই মহতী আয়োজনটি যেন শুধুমাত্র একটি মেডিকেল ক্যাম্প নয়—এটি ছিল মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা আবারও প্রমাণ করলো, সেনাবাহিনী কেবল একটি প্রতিরক্ষা বাহিনী নয়; বরং দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো এক আস্থার নাম. এবং মানবিক সহায়তা পেল শত শত মানুষ। দিনব্যাপী এই ক্যাম্পে চিকিৎসা সেবা পেয়েছেন আনুমানিক ৫ শতাধিক অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষ। বিনামূল্যে প্রদান করা হয়েছে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধপত্র এবং আনুমানিক ২ শতাধিক মানুষের মাঝে বিতরণ করা হয়েছে খাদ্যসামগ্রী। দীর্ঘদিন পর এমন মানবিক সহায়তা পেয়ে স্থানীয় মানুষের মধ্যে আনন্দ-উৎসবের আবহ সৃষ্টি হয়। ওসমানপুরের নিরুপমা বেগম বলেন, আমরা সাধারণ মানুষ এত ভালো চিকিৎসা কোথায় পাব? সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে, এটা অনেক বড় পাওয়া। তারা শুধু অস্ত্র চালাতে জানে না, মানুষের জন্য প্রাণ খুলেও কাজ করে। উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও চিকিৎসকরা ক্যাম্পে সরাসরি উপস্থিত থেকে সেবা কার্যক্রম তদারকি করেন লেফটেন্যান্ট কর্নেল একেএম আলমগীর হোসেন, লে. কর্নেল মোরসালিন মাহমুদ, মেজর নুরে শহীদ ফারাবী, মেজর নাজমুল হাসান। চিকিৎসাসেবায় অংশ নেন চিকিৎসক মেজর মোস্তাফিজ, মেজর আতাউর, ক্যাপ্টেন আমির, ক্যাপ্টেন সাদিয়া সহ একাধিক দক্ষ সেনা চিকিৎসক। তাদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও সহমর্মিতা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। মানুষের সেবায় সেনাবাহিন এই আদর্শেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেন, আমরা বিশ্বাস করি, শুধু সীমান্ত রক্ষা নয়, এই দেশের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই আয়োজন করেছি। সাধারণ মানুষের স্বাস্থ্য ও মৌলিক চাহিদা পূরণে পাশে থাকাই আমাদের লক্ষ্য।

বর্তমান সময়ে যখন স্বাস্থ্যসেবা অনেকের হাতের নাগালের বাইরে, তখন সেনাবাহিনীর এই উদ্যোগ একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে গণ্য হচ্ছে। অনেকে বলছেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের জন্য এটি হবে আশার আলো। স্থানীয়দের কণ্ঠে কৃতজ্ঞতা আর ভালোবাসা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, নারী ও বয়োজ্যেষ্ঠরা সেনাবাহিনীর প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আমরা এতো বছর ধরে এখানে বাস করছি, কিন্তু এই প্রথম সেনাবাহিনীর এমন কাছ থেকে সহযোগিতা পেলাম। তারা আমাদের দুঃখ-কষ্ট বুঝেছে, পাশে দাঁড়িয়েছে এটাই আমাদের বড় পাওয়া। বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক প্রয়াস শুধু একটি ক্যাম্প নয়, বরং মানুষের মন জয়ের এক অনন্য প্রয়াস। জাতির নিরাপত্তার পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে এভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে সেনাবাহিনী এটাই সত্যিকারের দেশপ্রেম®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar