1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

২১ দফা দাবী অবিলম্বে বাস্তবায়ন করুন-মহাসচিব জাতীয় সাংবাদিক সংস্থা

  • আপডেটের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২০০ সময়

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও অধিকার সম্বলিত ২১ দফা দাবী অবিলম্বে বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। ১১ই মে রোববার বেলা ১১ টায় রংপুর পাবলিক লাইব্রেরীর সাহিত্য পরিষৎ হলরুমে জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগ, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ ও রংপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
জাতীয় সাংবাদিক সংস্থা রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক আশরাফ খান কিরণ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব মো: সাজাদুর রহমান সাজু ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী দপ্তর সচিব শিপন আলী।
মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম বলেন ১৯৮২ সাল থেকে জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও অধিকার সম্বলিত ২১ দফা দাবী বাস্তবায়নে দেশব্যাপী সাংবাদিকদের ঐক্যবদ্ধ রেখে সরকারকে দাবী জানিয়ে আসছে। জাতীয় সাংবাদিক সংস্থা সরকারের দালালি করে না বলেই দেশ ছেড়ে পালাতে হয়নি। দেশের মাটিতে থেকে ৪৪ বছর সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। রংপুর বিভাগের ৮ জেলার সমন্বয়ে আগামী ২০জুন রংপুরে বিভাগীয় সম্মেলন সফল করতে রংপুর মহানগর, জেলা, উপজেলা,মেট্রোপলিটন থানার সকল সাংবাদিক সহ গনমাধ্যমকর্মীদের রংপুর মহানগর, জেলা, উপজেলা,মেট্রোপলিটন থানা কমিটি দ্রুত গঠনের কাজ সম্পন্নের আহবান জানান।
এর আগে রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব মো: তারেক বাপ্পীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় আহবায়ক কমিটির সদস্য মো: আব্দুর রহমান, এস এম জাকির হুসাইন, সহ রংপুরের পেশাদার সাংবাদিক গন।

রংপুর মহানগর, জেলা, উপজেলা,মেট্রোপলিটন ৬টি থানা কমিটি দ্রুত গঠনের কাজ সম্পন্নে রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক আশরাফ খান কিরণ সদস্য সচিব মো: তারেক বাপ্পীর এই নম্বরে ০১৭০৮৫৮৫৯০১, ০১৭০৯৮৪৭০৩৬ যোগাযোগ করতে বলা হয়েছে®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar