1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

“বিদায়”

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৩৬৪ সময়

এরশাদ রিপা.

…………………………………

তোমার স্মরনে বিরামহীন রোদনে
বিচলিত দেহ, মন অকটবিকট প্রাণ।

হয়তো ভালো আছো,নয়তো কেমনে বাঁচো,
আমার আমিতো তোমার স্মৃতিতে অম্লান।

ও বসন্তদূত,
সময় কি অদ্ভূত!
আহা,
কত স্বপ্ন,কতশত অভিপ্রায়
আজ সব-ই কেড়েছে সময়, এনেছে নির্মম ক্ষয়।

বাঁধবো বলে সুখস্বর্গ,
জীবন করে উৎসর্গ
জলাঞ্জলী করেছি মনস্কাম,
ছেড়েছি কত মুখ, রাখিনি পিছুটান।

ছাড়িয়ে সব কালো আন্ধার,
ছড়াবো সুখ সমাহার।
করবো বন্দোবস্ত আমরণ বাঁচিবার।

আসে যদি সামুদ্রিক ঝড়,
হবোনা তখনও পর
লড়ে যাবো,নীড় গড়ে যাবো,
জন্মাবে বিশ্বাস হবে অতিশয় প্রগাঢ়।

হায় আফসোস,
কখনও বুঝলানা আমায়,
জড়াওনি বিশুদ্ধ মায়ায়।
উড়িয়ে দিয়েছো আবেগ।
অবহেলা,অবলীলায়।
কুড়িয়েছি তা অযথাই
না রেখে দ্বিধা সংশয়।

মনে পরে?
কতশত উপরোধ
কত কথা সরোদনে,
প্রতিপক্ষই ভেবেছো
কথার তীর হেনেছো বিনয়াবনত এ প্রাণে।

তুমি তোমার ই রয়ে গেলে,
কিছু অপযশ দিয়ে গেলে।

হায় অদৃষ্ট,
বিচ্ছেদ আজ স্পষ্ট।

তবুও পুষছো কোপানল?
করছো দ্বায়ী আমায়
ভাসছে কোন্দল কল্লোল।

আজ আমি ক্লান্ত ভীষণ,
বড্ড স্তব্ধ বধির,
হয়তো জুড়বেনা
ভাঙবেনা এ প্রাচীর।

জানি ভুলবে আমায়
রাখবেনা মনে,থাকবোনা অন্বেষণে,
অথচ থাকবে আমার শরশয্যায়,
থাকবে জীবন সমাপনে।

ওগো,
আজ সব ই স্মৃতি-বিস্মৃতি
দিলাম তোমায় অব্যাহতি।
দোয়া রইল হে, প্রাণাধিক প্রাণোনাথ,
তোমার জীবনাকাশে উঠুক সূর্য,
আসুক সুখপ্রভাত।

চলে যাচ্ছি আমি মেনে নিয়ে পরাজয়।
ভালো থেকো আমার আত্মার আত্মীয়,
বিদায়, চির বিদায়।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar