1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

রংপুরে জোড়া খুনের আসামী র‍্যাব-১৩”র হাতে গ্রেফতার-একুশেখবর.কম

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ১৬৯ সময়
হারুন-অর-রশিদ বাবু-বিষেশ প্রতিনিধিঃ
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জঙ্গিদমন, মাদক, সন্ত্রাস, চোরাচালান সহ নানাবিধ অনিয়মের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব।
রংপুর র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এবছরের গত ২৫ জানুয়ারী দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন বড় খোদাতপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জোড়া খুন সংঘটিত হওয়া সংক্রান্তে উক্ত হত্যা মামলার একজন অন্যতন প্রধান আসামী রংপুর জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ২৬ জানুয়ারি রাতে রংপুর জেলার সদর থানাধীন ধাপমোড় এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ণিত হত্যা কান্ডের অন্যতম মূলহোতা মোঃ আজাহার আলী মন্ডল(৬৩), সাং- খোদাতপুর, ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন, থানা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুরকে আত্নগোপনকৃত অবস্থায় গ্রেফতার করে।
উল্লেখ যে, গত ২৫ জানুয়ারী সকালে জনৈক মোঃ হায়দার আলী (৫২), পিতা- মৃত কফিল উদ্দিন মন্ডল, সাং- খোদাতপুর, থানা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুর এর ছেলে মনোয়ার হোসেন মিম (২৫) ও ভাতিজা মোঃ রাকিব হোসেন মন্ডল (২২) দ্বয় তাদের ইরি ধানের জমিতে পানি দেয়ার জন্য জমিতে গেলে, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরেই উপরোক্ত গ্রেফতারকৃত আসামীসহ তার সহযোগী অন্যান্য আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। অর্তকিত হামলা করতঃ মারধর করে গুরুতর আহত করে। তাদের কে চিকিৎসা প্রদানের জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে মৃত ঘোষণা করেন।
উক্ত ঘটনায় ভিকটিম মৃত মনোয়ার হোসেন মিম (২৫) এর পিতা বাদী হয়ে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে পুলিশের পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বর্ণিত হত্যা কান্ডের উপরোক্ত অন্যতম প্রধান আসামীকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে ধৃত আসামীকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে®
0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar