1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি একুশেখবর ডটকমের প্রকাশক”জাহিদ”বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এর রংপুর বিভাগীয় সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভা

রংপুর নগরীর পুনরায় নগর পিতা মোস্তাফিজার রহমান মোস্তফা।

  • আপডেটের সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪৩ সময়

 

একুশেখবর.কম-বার্তা কক্ষঃ

 

লাঙ্গল প্রতীকে এক লাখ ছেচল্লিশ হাজার সাতশত আটানব্বই ভোট পেয়ে রসিক’র চতুর্থতম মেয়র নির্বাচিত হলেন মোস্তাফিজার রহমান মোস্তফা। দেশের দ্বিতীয় বৃহত্তম এই সিটি কর্পোরেশন ২০১২সালের ২৮শে জুন পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নিত হয়। ২০৭ বর্গকিলোমিটার আয়তনের এই সিটি কর্পোরেশন ৩৩টি ওয়ার্ডে মোট জনসংখ্যা প্রায় দশ লক্ষ। ২০১২ সালের ২০ ডিসেম্বর রসিক’র প্রথম নির্বাচনে নগর পিতা নির্বাচিত হন শরফুদ্দিন আহমেদ ঝন্টু। পরে ২০১৭ সালের দ্বিতীয়তম নির্বাচনে নগর পিতা নির্বাচিত হয় জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা, গতকাল ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে পূণরায় দ্বিতীয় বারের মতো নগর পিতা নির্বাচিত হন তিনি।
দ্বিতীয় অবস্থানে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) প্রার্থী আমিরুজ্জামান পিয়াল। হাতপাখা প্রতীকে তিনি পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট
তৃতীয় অবস্থানে আছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী, ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন। তিনি হাতি প্রতীকে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট।
চতুর্থ অবস্থানে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট।
এ ছাড়া বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আবু রায়হান ডাব প্রতীকে ১০ হাজার ৫৪৯ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান মশাল প্রতীকে ৫ হাজার ১৫৬ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম খোকন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮০৯ ভোট।
স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান রনি হরিণ প্রতীকে ২ হাজার ৬৭৯ ভোট। খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু দেয়াল ঘড়ি প্রতীকে ২ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
প্রত্যেকটি কেন্দ্রে ফলাফল ঘোষণার পর তা সরাসরি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত অস্থায়ী ঘোষণা কেন্দ্র থেকে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
২৭ ডিসেম্বর মঙ্গলবার কুয়াশাচ্ছন্ন কনকনে শীত উপেক্ষা করে কেন্দ্রে আসেন ভোটাররা। তবে সকালে শীতের তীব্রতা বেশী হওয়ায় ভোটারদের উপস্থিতি কম হলেও, বেলা বাড়ার সাথে সাথে ভোটাদের দীর্ঘ লাইন ছিলো বেশ চোখে পরার মতো। বেলা গড়ার সাথে কিছু-কিছু কেন্দ্রে ভোটারের বেশ বড় লম্বা লাইন দেখা যায়। সকাল সোয়া ৯টার দিকে নগরীর আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
সে সময় তিনি ভোট প্রদানে বিলম্ব হওয়ায় ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে শংকাও প্রকাশ করেন।
তবে ইভিএমের বিভিন্ন ত্রুটিসহ সাধারণ ভোটারদের ইভিএম প্রশিক্ষণ বা অভিজ্ঞতা না থাকার কারণে ভোটগ্রহণে বেশি সময় লেগেছে। অনেকের ফিঙ্গার প্রিন্ট (আঙুলের ছাপ) ঠিকমত লাগেনি। সে কারণে দীর্ঘ সময় সাধারণ ভোটারদের বসিয়ে রাখার সংখ্যাও ছিল চোখে পরার মতো। এছাড়াও বিভিন্ন বুথে নানা ত্রুটির কারণে ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ ভোটাররা।
এ বারের নির্বাচনে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৮ জনসহ সর্বমোট ২৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ৩০নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন দুইজন। নির্বাচন কমিশন কতৃক যাছাই বাছাইয়ে কাউন্সিলর মালেক নিয়াজ আরজুর মনোনয়ন অবৈধ হওয়ায়, নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ কাউন্সিলর হিসেবে নির্বাচিত ঘোষণা করেন জাহাঙ্গীর আলম তোতাকে।
রসিক নির্বাচনে মোট ভোটার চার ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে নারী ভোটার ২লাখ ১৪ হাজার ১৬৬ জন, পুরুষ ভোটার, ২ লাখ ১২ হাজার ৩০৩ জন্য। তৃতীয় লিঙ্গের ভোটার ১জন।®

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar