হারুন-অর-রশিদ
বুধবার (২১ শে ডিসেম্বর) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে এ মানব বন্ধন হয়েছে।
রংপুর নগরীর ধাপ সর্দ্দার পাড়ায় প্রশাসনের কয়েকজন সোর্সের বিরুদ্ধে সন্ত্রাসী,চাঁদাবাজির অভিযোগ এনে কেল্লাবন্দ সর্দ্দার পাড়া এলাকাবাসীর ব্যানারে মানবন্ধন হয়। মানবন্ধনের আগে এলাকাবাসীরা বিক্ষোভ করে। হামলার ঘটনায় আহতদের ছবি এবং সন্ত্রাসীদের নাম-ছবি সম্বলিত বিশাল ব্যানার নিয়ে তারা একটি মিছিল করে। মিছিলটি কাচারি বাজার হতে প্রেসক্লাব পর্যন্ত প্রদক্ষিণ করে। হামলাকারী হৃদয়, বিজয়, বুলেট, তুহিন, বিপন ও তাদের সন্ত্রাসী বাহিনীর সাথে জড়িতদের বিচারের দাবীতে বিক্ষোভ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আলহাজ্ব করিম উদ্দিন, আবু সালেক, মুকুল সরকারসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। তারা তাদের বক্তব্যে বলেন, হৃদয় ও তাহার ফ্যামিলি বিভিন্ন সময় আমাদের উপর অন্যায় করে কিন্তু তাহাদের নামে মামলা করতে গেলে থানা কোন মামলা নেয় না, তারা পুলিশের সোর্স হিসেবে কাজ করে এবং পুলিশের সাহসে এলাকায় বিভিন্ন সময় অনেক লোক কে হুমকি ধামকি দেন। এরই ধারাবাহিকতায় গত (১৬ই ডিসেম্বর) মধ্যরাতে হৃদয় সহ তার সাংগ পাংগরা ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রংপুর কোতয়ালী থানায় অভিযোগ করার পর কোন রকম ব্যবস্থা নেয়নি পুলিশ। এরপরই বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। জানা যায়, রংপুরের কেল্লাবন্দ সর্দারপাড়া এলাকায় মাদক, চাঁদাবাজী, অসামাজিক কর্মকান্ড ও সন্ত্রাসের আবাসস্থলে পরিনত হয়েছে। স্থানীয় সচেতন মহল প্রতিবাদ করায় গত ১৬ই ডিসেম্বর মধ্যরাতে প্রতিবাদকারী পরিবারের উপর অতর্কিত হামলা চালায় তাহারা।
এতে করে আহত হয় ৫জন আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে।
Leave a Reply