1. jahidrangpurpress@gmail.com : admin :
শিরোনাম:
রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৩৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন” “সংবাদ সম্মেলন”নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক নিবেদন (কবিতা) পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত। উত্তরের লাইফলাইন তিস্তাকে সম্ভাবনার মাধ্যমে উন্নয়নের দ্বার খুলে দেওয়া হবে-এনসিপি”সদস্য সচিব আখতার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রংপুরের পীরগাছা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা মেধাবী শিক্ষার্থীর নম্বরপত্র জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান”র বিরুদ্ধে। “রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’র কার্যকরী কমিটি গঠিত। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ই নভেম্বর সুখবর-সুখবর-সুখবর “বিয়ে করলেই পেয়ে যাবেন সেই দেশের নাগরিকত্ব” রংপুর প্রেসক্লাব’র সদস্য অন্তর ভুক্তি তালিকায় অনিয়মের অভিযোগ এনে বৈ: বি: সাং: সমাজের পুনরায় যাচাই-বাচাই কমিটির দাবী। রাত পোহালেই ১৬ তারিখ এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ-পরদিন থেকেইপুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ।

রংপুরে জমি বিক্রি বায়না দলিল সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর”সংবাদ সন্মেলন”

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুনe, ২০২৬
  • ৭৬ সময়

নিজস্ব প্রতিবেদক:
রংপুর মেট্রোপলিট এর মাহিগঞ্জ থানাধীন বড়দরগাহ বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতারণা, হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নাগরিক।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করেন, তার পৈতৃক ও নিজ নামীয় বড়দরগাহ বাজার এলাকার সাড়ে ৩ শতক জমি বিক্রয়কে কেন্দ্র করে স্থানীয় মো. আলাল হোসেন (৩৫), পিতা- আব্দুল লতিফ, সাং- ফকিরার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
তিনি জানান, বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ৫ই জুন ২০২৬ ইং রাতে বড়দরগাহ বাজার সংলগ্ন সুমনের বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, বিষয়টির স্থায়ী সমাধানের জন্য আলাল হোসেনকে মোট ৮ লাখ টাকা প্রদান করা হবে।
অভিযোগকারী বলেন, সালিশের সিদ্ধান্ত অনুযায়ী ৮ই জুন টাকা দেওয়ার কথা থাকলেও ৭ জুন রাত আনুমানিক ৮টার দিকে আলাল হোসেন ও তার সহযোগী হিসেবে পরিচিত সাদ্দাম (৩৫), পিতা- জাহাঙ্গীর, সাং- তালুক কল্যাণী তার বাড়িতে যান। তারা জরুরি প্রয়োজনের কথা বলে ওই রাতেই টাকা পরিশোধের জন্য চাপ দেন। পরে তিনি সরল বিশ্বাসে নগদ ৮ লাখ টাকা পরিশোধ করেন এবং আলাল হোসেনের কাছে থাকা জমি বিক্রয়ের বায়না সংক্রান্ত মূল স্ট্যাম্প ফেরত নেন।
তিনি আরও বলেন, উপস্থিত লোকজনের সামনে তিনি ওই বায়নার স্ট্যাম্প ছিঁড়ে ফেলেন। পরদিন ৮ই জুন তিনি উক্ত জমি অন্য একজন ক্রেতার কাছে আইনগতভাবে রেজিস্ট্রি করে দেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, টাকা ও স্ট্যাম্প বুঝে নেওয়ার পর আলাল হোসেন আচরণ পরিবর্তন করেন। গত ১০ই জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়দরগাহ বাজার থেকে বাড়ি ফেরার পথে আলাল হোসেন ও তার সহযোগীরা তার পথরোধ করেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি হুমকির কারণে তিনি নিজের ব্যবসাপ্রতিষ্ঠানেও নিয়মিত যেতে পারছেন না বলে জানান।
তিনি বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মো. সুমন (৪০), পিতা- আব্দুস সাত্তার, সাং- ফকিরাসহ এলাকার অনেকেই বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন।
ভুক্তভোগী জানান, পরিবারের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে গত ১৫ই জুন ২০২৬ ইং রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। দাবী গুলো হলো

১/ অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, তাকে ও তার পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান এবং তার বিরুদ্ধে ছড়ানো অপপ্রচারের তদন্ত করে ব্যবস্থা নেওয়া।

২/ তিনি সাংবাদিকদের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত মো. আলাল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে©

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরির আরও খবর...
© All rights reserved 2025 by-www.ekusheykhobor.com
Site Customized By Suman Chowdhury
Skip to toolbar